Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর

১২ ঘন্টার ব্যবধানে ২ রোহিঙ্গা নেতাকে হত্যা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
১২ ঘন্টার ব্যবধানে ২ রোহিঙ্গা নেতাকে হত্যা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ১২ ঘন্টার ব্যবধানে দুইজন রোহিঙ্গা নেতাকে হত্যা করার ঘটনা ঘটেছে। দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত হন তারা৷

রোববার (৮ জানুয়ারি) ভোরে উখিয়া বালুখালী ক্যাম্প-৮ ইস্টে একজন নেতাকে (সাব মাঝি) খুন করা হয়। এর আগে শনিবার রাতে আরেকজন রোহিঙ্গা প্রধান নেতাকে হত্যা করে দুর্বৃত্তরা। 

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

রোববার ভোরে গুলিতে নিহত রোহিঙ্গা সাব মাঝি মোহাম্মদ সেলিম (৩৫) উখিয়া উপজেলার বালুখালী ৮- নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের আব্দুস সোবহানের ছেলে। তিনি ওই ক্যাম্পের বি-ব্লকের সাব মাঝি।

টেকনাফ থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘মাঝি সেলিমকে ভোরে ঘর থেকে ঢেকে নিয়ে আরসা নামধারী একদল দুষ্কৃতিকারী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ অভিযান চালাচ্ছে।

উখিয়ার বালুখালী কতুপালং ক্যাম্প-৮ এর মোহাম্মদ জাফর জানান, সাব মাঝি ক্যাম্পে ‘আরসা’ বিরোধীরা সবসময় সোচ্চার ছিল। হয়তো সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আবারও সক্রিয় হয়েছে। ফলে ১২ ঘণ্টার ভেতরে ক্যাম্পে দুটি হত্যাকাণ্ড ঘটেছে। এ নিয়ে ক্যাম্পের লোকজন ভয়-ভীতির মধ্য রয়েছেন।

এর আগে শনিবার রাত ৮টার দিকে কক্সবাজারে উখিয়া পালংখালী শরণার্থী শিবিরে একদল মুখোশধারীর ছুরিকাঘাতে রশিদ আহমদ (৩৬) নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।