Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

১০ ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

admin • 22 Jul 2026, 05:15 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
১০ ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

গত কয়েক মাসে পদত্যাগ করা ১০ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের (ডিএজি) পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সম্প্রতি আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদত্যাগ করা ১০ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন- এ কে এম রেজাউল করিম খন্দকার, মুহাম্মদ মুজিবুর রহমান, মো. বদিউজ্জামান তপাদার, মো. ইউসুফ আলী, ফরিদ উদ্দিন খান, মুহাম্মদ তারিকুল ইসলাম, মুহাম্মদ আবদুল করিম, মোহাম্মদ শফিকুর রহমান, মো. আসাদ উদ্দিন ও ড. মো. গোলাম রহমান ভূঁইয়া।

এরমধ্যে গত ৪ এপ্রিল পদত্যাগ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম রেজাউল করিম খন্দকার। পরবর্তী ২০ মে মুহাম্মদ মুজিবুর রহমান ও ২ জুন পদত্যাগ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বদিউজ্জামান তপাদার।

এ ছাড়াও গত ২৩ জুন একসঙ্গে পদত্যাগ করেন ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তারা হলেন- মো. ইউসুফ আলী, ফরিদ উদ্দিন খান, মুহাম্মদ তারিকুল ইসলাম, মুহাম্মদ আবদুল করিম, মোহাম্মদ শফিকুর রহমান, মো. আসাদ উদ্দিন ও ড. মো. গোলাম রহমান ভূঁইয়া।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।