Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলার খবর

হোসেনপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
হোসেনপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক সেবনের দায়ে হীরা মিয়া (২৭) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

রোববার (৫ মার্চ ) সহকারী কমিশনার (ভূমি) নাশিতা তুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত হীরা মিয়া হোসেনপুর পৌর এলাকার ঢেকিয়া গ্রামের রফিকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, হীরা মিয়া পৌর এলাকায় মাদক সেবন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) নাশিতা তুল ইসলাম, হোসেনপুর থানার ওসি মো. আদুজ্জামান টিটু, এসআই শরীফুল মিয়াসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।

 

আটককৃত হীরা মিয়া মাদক সেবনের দায় স্বীকার করায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা মোতাবেক তাকে ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।