Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জেলার খবর

হোসেনপুরে অটোরিক্সাসহ চোর চক্রের দুই সদস্য আটক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
হোসেনপুরে অটোরিক্সাসহ চোর চক্রের দুই সদস্য আটক

কিশোরগঞ্জের হোসেনপুরে চোরাই একটি অটোরিক্সাসহ চোর চক্রের দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হচ্ছে, উপজেলার গলাচিপা গ্রামের আল আমিন (৩৪) ও নামা শাহেদল মোল্লা বাড়ির কাইয়ুম মোল্লা (৩৪)।

   

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে কুলিয়ারচর থেকে চোরাই অটোরিক্সাসহ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

 

পুলিশ জানায়, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হোসেনপুর বাজার ফলপট্টি থেকে এক চালকের অটোরিক্সাটি চুরি করে পালিয়ে যায় চোরেরা।

 

অটোরিক্সার মালিক আইন উদ্দিন (৫৫) হোসেনপুর থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মজিবুর রহমান জানান, মামলা দায়েরের পর পুলিশ অভিযান পরিচালনা করে কুলিয়ারচর থেকে চোরাই অটোরিক্সাসহ দুই চোর আল আমিন ও কাইয়ুম মোল্লাকে গ্রেপ্তার করে।

 

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদ্বয় পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে এ সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।