Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হিলিতে এলো ভারতীয় আলু, কেজি ৩৩ টাকা!

admin • 03 Nov 2023, 08:29 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হিলিতে এলো ভারতীয় আলু, কেজি ৩৩ টাকা!

আলুর অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে সরকার আলু আমদানির অনুমতি দেয়ার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে ঢুকেছে আমদানি করা ১৮৪ মেট্রিক টন আলু। স্থানীয় বাজারে এগুলো বিক্রি হচ্ছে ৩৩ থেকে ৩৫ টাকা কেজি দরে।

   

বৃহস্পতিবার (২ নভেম্বর) এসব আলু আসছে ভারতের দিনাজপুরসহ পার্শ্ববর্তী এলাকা থেকে। এর মধ্যে রয়েছে কাটিনাল ও ডায়মন্ড জাতের আলু।

 

হিলি স্থলবন্দরের আলু আমদানিকারক শহিদুল ইসলাম সময় সংবাদকে জানান, হিলি স্থলবন্দরে প্রথমবারের মতো আমদানি করলাম আলু। এসব আলু আমদানি করা হচ্ছে ভারতের দক্ষিণ দিনাজপুর থেকে । প্রতি কেজি আলু বন্দরে বিক্রি করলাম ৩৩ থেকে ৩৫ টাকা দরে।

   

তিনি আরও বলেন, দেশের বাজারে আলুর দাম যখন ঊর্ধ্বমুখী, তখন সরকার সিদ্ধান্ত নেয় আলু আমদানির। অনুমতি পাওয়ার পর বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয় ভারত থেকে আলু আমদানি। এসব আলু বন্দর থেকে যাচ্ছে ঢাকা, বগুড়া ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায়।

   

আমদানি স্বাভাবিক থাকলে দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

   

বন্দরের উদ্ভিদ সংঘ নিরোধের কর্মকর্তা শামীম আহমেদ সরকার সময় সংবাদকে বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ৩৫ হাজার মেট্রিক টন আলু ইমপোর্ট পারমিট দেয়া হয়েছে। প্রথম দিন ভারতীয় সাত ট্রাকে করে ১৮৪ মেট্রিক টন আলু আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।