Thursday, 3 September 2026
শিরোনাম
মতামত

হিরো আলম এখন আর ফেলে দেওয়ার মতো কেউ নয়

admin • 01 Feb 2023, 08:23 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
হিরো আলম এখন আর ফেলে দেওয়ার মতো কেউ নয়

আলোচিত বগুড়া ০৪ আসনে হিরো আলম অল্প ব্যবধানে (৯৫১ ভোট) হেরে গিয়েছেন। চলুন তবে হিরো আলম এর নির্বাচনের আগে পড়ে নিয়ে বিশ্লেষণ করে আসা যাক।

হিরো আলম নির্বাচনে দাঁড়ানোর আগে হয়তো ভুল করেও ভাবেনি যে তিনি পাশ করে এমপি হতে পারবেন। সেকারণেই বরাবরের মতো ভাইরাল হবার চেষ্টায় দুইটি আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন হিরো আলম।

 

বিএনপি অধ্যুষিত বগুড়া ৪ এ মানুষ বিএনপি ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারেনা এটা আচঁ করতে পেরেই ক্ষমতাসীন দল সেখানে নৌকার কোনো প্রার্থী দেয়নি। জনগণ তাই এই নির্বাচন কে তামাশা মনে করেই হিরো আলম কেই সেই তামাশার নায়ক বানাতে চায়৷ কিন্তু হিরো আলম ভুলচাল চেলে ফেলেছেন।

 

তিনি যদি শুধু বগুড়া ৪ থেকে নির্বাচন করতেন গুরুত্ব সহকারে তবে হয়তো জিতে যেতে পারতেন। যে সময়টা তিনি বগুড়া ৬ এ প্রচারণার কাজে ব্যয় করেছেন সেই সময়টুকু বগুড়া ৪ এ ব্যয় করলে ফলাফল ভিন্ন হতে পারতো। হিরো আলম রাজনীতিবীদ হলে হয়তো এই সুযোগ কাজে লাগিয়ে এমপি হতে পারতেন। যদিও হিরো আলম যে উদ্দেশ্য নিয়ে নির্বাচন করেছেন সেখানে তিনি শতভাগ সফল।

 

মূলত নানান বিষয় নিয়ে বছরজুড়ে আলোচনায় থাকতে পছন্দ করা হিরো আলম নি:সন্দেহে মানুষের চায়ের আড্ডার প্রথম আলোচ্য বিষয় কিন্তু না চাইতেই চাঁদ হাতে পাওয়ার মতো ঘটনা অর্থাৎ এমপি পদ একটুর জন্য হাত ফসকে বেরিয়ে গেলো।

 

এখানে আরো কিছু বিষয় তুলে ধরা প্রয়োজন বলে মনে করছি। জনগণ কিন্ত ভোট নিয়ে একেবারেই চিন্তিত নয় বরং জনগন এই ভোট কে তামাশার থেকে বেশি কিছু মনে করেনি।।যার কারণে ৮০ শতাংশ জনগণ ভোটকেন্দ্রে যাওয়া কে সময়ের অপচয় বলে ধরে নিয়েছেন।

 

এবং প্রার্থী বাছাইকরণে জনগণ রাজনীতিবীদদের মুখে এক প্রকার থুতু নিক্ষেপ করে তাদের বিরক্তি প্রকাশ করেছেন। সবশেষে একটি কথা বলতে চাই, হিরো আলম এখন আর ফেলে দেওয়ার মতো কেউ নয়৷

 

এবারের নির্বাচন হিরো আলম কে সত্যিকারে এমপি হবার স্বপ্ন দেখাবে এবং অদূর ভবিষ্যতে হিরো আলম হয়তো এমপিও হবে। নকল বিদ্যায় পারদর্শী বাংলাদেশী তরুণ সমাজ হয়তো এই হিরো আলম কে আদর্শ মানবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।