Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সক্লসিভ

হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সচিবসহ পাঁচজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে। সোমবার (৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল এ আবেদন করেন।

আবেদনে তিনি অভিযোগ করেন, ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলা টিকা আমদানি বন্ধ করে দেন। তার নির্দেশে স্বাস্থ্য উপদেষ্টা, সাবেক স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে সহযোগিতা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বাদীর দাবি, টিকা আমদানি বন্ধ থাকায় দেশে জন্ম নেয়া হাজার হাজার শিশু হাম ও রুবেলার টিকা থেকে বঞ্চিত হয়েছে। এর ফলে ৫০০-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

আবেদনে আরও বলা হয়, শিশু মৃত্যুর দায় বর্তমান সরকারের ওপর বর্তালেও প্রকৃত দায় ড. ইউনূস সরকারের। শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া না হলে দেশের কোনো শিশু নিরাপদ থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।

 

ড. ইউনূস ছাড়া বাকিরা হলেন, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।