Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হাজারীবাগে জুতার কারখানায় আগুন

admin • 17 Jul 2026, 04:44 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হাজারীবাগে জুতার কারখানায় আগুন

রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ৩টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হাজারীবাগের একটি জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো তথ্য জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।