Wednesday, 4 November 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ডাক দিলেন দুই সমন্বয়ক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ডাক দিলেন দুই সমন্বয়ক

আওয়ামী লীগপন্থী বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

 

মঙ্গলবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে এ কর্মসূচির ডাক দেন তারা।

পোস্টে তারা লেখেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি।

 

এছাড়া পোস্টের কমেন্ট সেকশনে হাসনাত লিখেছেন, যে লীগের হাতে হাজার হাজার ছাত্র ও নাগরিকের রক্ত লেগে আছে, দুই মাস না যেতেই তাদের কীভাবে দুঃসাহস হয় হাইকোর্ট প্রাঙ্গণে খুনি হাসিনার নামে স্লোগান দেওয়ার?

 

সারজিস আলমও কমেন্ট সেকশনে লিখেছেন, এই খুনি হাসিনার দালালদের কারণেই রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারছে না ৷ এদের উৎখাত না করা পর্যন্ত দেশ সামনে আগাতে পারে না, পারবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।