Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হতাশায় ব্রাজিল ত্যাগ, দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ

admin • 06 Jun 2026, 08:05 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
হতাশায় ব্রাজিল ত্যাগ, দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ

আসন্ন বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে মৌলভীবাজারের রাজনগরে। দীর্ঘদিন ব্রাজিলের সমর্থক থাকা এক ব্যক্তি হতাশ হয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন আর্জেন্টিনা শিবিরে। এ উপলক্ষে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরা তাকে দুধ দিয়ে গোসল করিয়ে দলে স্বাগত জানান।

 

এ ঘটনা ঘটে শনিবার (৬ জুন) বিকেলে।

 

নতুন আর্জেন্টিনা সমর্থক ইমরান খান বলেছেন, ‘ছোটবেলা থেকেই আমি ব্রাজিলের সমর্থক। প্রতিটি আসরেই শিরোপার স্বপ্ন দেখলেও কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় ধীরে ধীরে দলটির প্রতি হতাশ হয়ে গেছি। পরে বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনার সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে বিশ্বকাপ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে ‘আর্জেন্টিনা ফ্যানস গ্রুপ অব মৌলভীবাজার’। সকালে প্রিয় দলের সাফল্য কামনায় কেক কাটা হয়। পরে বাদ্যযন্ত্রের তালে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেওয়া ভক্তরা নাচ, গান ও স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।

সংগঠনের অ্যাডমিন ফুয়াদ আহমদ মুরাদ বললেন, ‘বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চলছে। প্রিয় দলের জন্য শুভকামনা জানাতেই এই আয়োজন।’

 

তার ভাষ্য, ‘এবারের আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল এক ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনা দলে যোগদান, যাকে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নেওয়া হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।