Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জেলার খবর

স্বাভাবিক জীবনে ফিরতে ৯৯৯ নম্বরে তরুণের ফোন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
স্বাভাবিক জীবনে ফিরতে ৯৯৯ নম্বরে তরুণের ফোন

হিজরতের উদ্দেশ্যে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ায় যোগ দিতে গত বছরের ২৭ ডিসেম্বর ঘর ছেড়েছিলেন এক তরুণ।

সবশেষ ২৬ বছর বয়সী এই তরুণ স্বাভাবিক জীবনে ফিরতে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করেন। পরে তাকে উদ্ধার করে থানায় নেয় উত্তরখান পুলিশ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরখানের কোটবাড়ি আটিপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

৯৯৯-এর পরিচালক মো. তবারক উল্লাহ ডেইলি মিরর অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বছরের ২৭ ডিসেম্বর হিজরতের উদ্দেশ্যে কুমিল্লার বাড়ি থেকে টাকা চুরি করে আনসার ফিল হিন্দাল শারক্বিয়ায় যোগ দিতে তিনি ঘর ছেড়েছিলেন। এরপর রাজধানীর বসুন্ধরা, উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন মেসে অবস্থান করেন এই তরুণ। প্রশিক্ষণ গ্রহণের জন্য তার কক্সবাজার যাওয়ার কথা ছিল। একপর্যায়ে তিনি তার ভুল বুঝতে পেরে পালিয়ে যান।

এরপর ওই তরুণ উত্তরখান থানা এলাকায় এক ব্যক্তির আশ্রয় লাভ করেন। তিনি স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছিলেন, কিন্তু ভয় পাচ্ছিলেন তার দলের সদস্যদের হাতে ধরা পড়লে হত্যার শিকার হতে পারেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।