Sunday, 22 November 2026
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ নড়াইলের বেন্দারচরে হিন্দু বসতিই নাই, বাড়ি ভাঙচুরের খবর মিথ্যা: পুলিশ রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি মাত্র ছয় আনা স্বর্ণের জন্য বৃদ্ধাকে হত্যা, কান-নাক কেটে নিল ছিনতাইকারীরা প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীকে সেলাই মেশিন উপহার দিল বসুন্ধরা শুভসংঘ আশুলিয়ায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, শ্রমিকদের বিক্ষোভ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি এবার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সারা দেশ

স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
ছবি সংগৃহিত

সাদা কাগজে হাতে লেখা ছোট্ট এই চিঠিতে এক প্রেমিকাকে ভুলতে না পারার কথা জানিয়েছেন এক ব্যক্তি। পাশাপাশি আল্লাহর কাছে স্বর্ণার মনে জায়গা করে দেওয়ার প্রার্থনাও করেছেন তিনি। শনিবার (২১ নভেম্বর) সকালে ৪ মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্স থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী বাছাইয়ের সময় বেনামে লেখা এমন একটি চিঠি পাওয়া যায়।

 

চিঠিতে ওই ব্যক্তি লেখেন, ‘এই জীবনে আমি তোমাকে কখনও ভুলতে পারব না! স্বর্ণা। আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন। আমিন।’—আবেগঘন কথায় লেখা এমন একটি চিঠি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে।

 

 

চিঠির কয়েকটি লাইনে ফুটে উঠেছে কারো প্রতি গভীর টান, আবেগ আর মনের একান্ত আকাঙ্ক্ষা। বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি দানবাক্সে প্রায়ই পাওয়া যায় মানুষের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করা এমন শত শত চিঠি।

 

 

 

পাগলা মসজিদে মানুষ নানা নিয়ত, মানত ও প্রার্থনা নিয়ে দান করেন। সেই দানের সঙ্গে কখনো কখনো পাওয়া যায় মানুষের ব্যক্তিগত আবেগ, আশা-আকাঙ্ক্ষা আর না-বলা কথার প্রকাশ। স্বর্ণাকে পাওয়ার আকুতি জানিয়ে লেখা এই চিঠিও যেন তেমনই এক অনুভূতির নিদর্শন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।