Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন

ভালোবেসে বিয়ে করেও ঘর বাঁধতে পারছে না নুরজাহান আক্তার (১৮) নামের এক তরুণী। স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে স্বামীর বাড়িতে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ভাতগড়া গ্রামে অনশন করছে তিনি। দেড় মাস আগে ওই গ্রামের রমজান খানের ছেলে নিরবের হোসেনের সাথে তার বিয়ে হয়। নুরজাহান ফুলবাড়িয়া উপজেলার ফুলতলা গ্রামের দরিদ্র সুরুজ মিয়ার মেয়ে।

অনশনরত নুরজাহান জানায়, গত ১ বছর আগে নিরবের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে দেড় মাস আগে পরিবারের অজান্তে তারা পালিয়ে বিয়ে করে। বিয়ের পর একটি বাসা ভাড়া নিয়ে থাকত তারা। কিছুদিন আগে নুরজাহানকে ফেলে নিরব বাসা ছেড়ে মোবাইল বন্ধ করে আত্মগোপন করে। কোন উপায় না পেয়ে নুরজাহান গত মঙ্গলবার নিরবের বাড়িতে আসে এবং স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনশন শুরু করে। এ সময় নিরবের মা ও খালাতো বোন নুরজাহানকে ঘরে ঢুকতে বাধা প্রদান করে নিরব আত্মগোপন করেন। ফলে চাচার বাড়িতে নুরজাহান একাকী অনশন চালিয়ে যাচ্ছে।

কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, ‘বিষয়টি জেনেছি। দুই পক্ষকে সমঝোতায় সমাধানের চেষ্টা করা হবে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, ‘ঘটনাটা আমার জানা নেই। তবে মেয়েটি যদি আইনের সাহায্য চায়, তাহলে তাকে আইনগত সহায়তা দেওয়া হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।