Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
জেলার খবর

স্ত্রীকে হত্যার পর মরদেহ ওয়ারড্রবে রেখে থানায় স্বামী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
স্ত্রীকে হত্যার পর মরদেহ ওয়ারড্রবে রেখে থানায় স্বামী

দিনাজপুরে স্ত্রী সুমাইয়া আক্তার হাসিকে হত্যার পর মরদেহ ওয়ারড্রবে রেখে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী মনোয়ার হোসেন (৩৩)। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় এ ঘটনা ঘটে।

 

নিহত সুমাইয়া আক্তার হাসি (২৭) বীরগঞ্জ উপজেলার সুজালপুর কলেজপাড়ার আব্দুল খালেকের মেয়ে।

 

পুলিশ জানিয়েছে, চলতি বছরের ২০ জানুয়ারি মনোয়ারের সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়। তবে এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। বিয়ের পর ঘাসিপাড়ায় ভাড়া বাড়িতে উঠেন তারা।

 

শুক্রবার ভোর ৩টা থেকে ৪টার দিকে স্ত্রী সুমাইয়াকে গলাটিপে হত্যা করে মরদেহ ওয়ারড্রবের ভেতর রেখে দেন তার স্বামী। এরপর ওই দিন রাত ১০টার দিকে থানায় হাজির হয়ে নিজের স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন তিনি।

 

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, পারিবারিক কলহের কারণে স্ত্রীকে হত্যা করেছেন বলে নিহতের স্বামী জানিয়েছেন। ওই বাড়ির ওয়ারড্রব থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।