Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

স্টার্টআপের জন্য বরাদ্দ ৫০০ কোটি টাকা

admin • 11 Jun 2026, 04:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
স্টার্টআপের জন্য বরাদ্দ ৫০০ কোটি টাকা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত এই বাজেটে স্টার্টআপ খাতের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। দেশিয় স্টার্টআপ খাতেই এটিই এখন পর্যন্ত বাজেটে সর্বোচ্চ বরাদ্দ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ বলেন, তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা বিবেচনায় এ খাতে নতুন নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য আগামী ২০২৬-২৭ অর্থবছরে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এই অর্থ ‘স্টার্ট-আপ তহবিল’ হিসেবে নারী উদ্যোক্তা তৈরিতে, নারী উন্নয়নে এবং তরুণ উদ্যোক্তা তৈরিতে ব্যবহার করা হবে।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরে সবশেষ কার্যকর সংসদে আওয়ামী লীগ প্রস্তাবিত বাজেটে স্টার্টআপ খাতের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছিল। তবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ স্টার্টআপ কোম্পানি লিমিটেডের মাধ্যমে দেশিয় স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের জন্য ৫০০ কোটি টাকার একটি তহবিল ছিল। পরবর্তীতে অন্তবর্তী সরকারের সময়ে ২০২৫-২৬ অর্থবছরে স্টার্টআপ খাতের জন্য ২০০ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছিল।

সেই হিসেবে আগামী অর্থ বছরের জন্য বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেটেই স্টার্টআপ খাতের জন্য ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ প্রস্তাব দেওয়া হলো।

এছাড়াও আইসিটি এবং টেলিযোগাযোগ খাতের উন্নতির জন্য ৯০ শতাংশ মানুষের কাছে ৫জি পৌঁছে দেওয়া এবং ১০০ এমবিপিএস ব্রডব্যান্ড গতি নিশ্চিত করার লক্ষ্যমাত্রার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী।

এই লক্ষ্যমাত্রার আওতায় বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে সরকার ন্যাশনাল ফাইবার ব্যাংক স্থাপনসহ নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। গত চার মাসে দেশে ৪১ লাখ নতুন ফোর-জি সংযোগ এবং ৪ লাখ উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ প্রদান করা হয়েছে বলেও সংসদকে জানান অর্থমন্ত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।