Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্কুল বন্ধ করে সমাবেশে শিক্ষকরা, উড়ছে জাতীয় পতাকা!

admin • 07 Feb 2023, 08:19 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
স্কুল বন্ধ করে সমাবেশে শিক্ষকরা, উড়ছে জাতীয় পতাকা!

জামালপুরের মেলান্দহে পশ্চিম থুরী নাজিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে শিক্ষকরা গিয়েছেন উপজেলার একটি প্রোগ্রামে। তবে সব কক্ষ তালাবদ্ধ করে প্রোগামে গেলেও উড়তে দেখা গেছে জাতীয় পতাকা।

মঙ্গলবার ( ৭ ফেব্রুয়ারী) দুপুর ১ টা ৪৮ মিনিটে ওই বিদ্যালয়ে গিয়ে পতাকা উড়তে দেখা যায়।

সরেজমিন ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পশ্চিম থুরী নাজিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শ্রেনীকক্ষ তালা বদ্ধ, ছিলোনা কোনো শিক্ষক শিক্ষিকা তবুও উড়ছিলো জাতীয় পতাকা।

অথচ জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ অনুযায়ী (সংশোধিত ২০১০) বিদ্যালয় ছুটির পর জাতীয় পতাকা না নামানো পতাকার প্রতি অবমাননা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এমন কাণ্ডে স্থানীয়রা ক্ষোভ জানিয়েছেন সাংবাদিকদের কাছে।

খোজ-খবর নিয়ে জানা যায়, মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির শিক্ষক সমাবেশ ছিলো দুপুর ১২টা থেকেই বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে শিক্ষকরা অনুষ্ঠানে যোগ দিচ্ছিলো, এদিকে আদ্রা উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত:প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো বলেও জানা যায়।

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে সন্ধা সাড়ে ৬টা দিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন বলেন, উপজেলা চেয়ারম্যান সাব কি যেনো একটা মিটিং ডাকছে ফ্রাস্ট শিফট করে চলে গেছে সবাই ১টা সময়, তারা সবাই মিটিংয়ে আছে এখনো আসে নাই। কোনো শিক্ষক শিক্ষিকা তো নাই আমার দৃষ্টিগোচর হয়েছে আমি পতাকা নামিয়ে রাখতেছি  ভুল তো ভুল-ই কেউ তো নাই, নামাবে কে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, আমিতো তাৎক্ষণিক এটা জানাতে পারবো না। তথ্য নিতে হবে আমি জানলাম, আমি তথ্য কালেকশন করি আপনি কাল আমার সাথে যোগাযোগ করবেন। দেখি কি ঘটনা জানতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।