Wednesday, 21 October 2026
শিরোনাম
দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!
আর্ন্তজাতিক

সৌদির আকাশে সন্তান প্রসব বাংলাদেশি নারীর

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
সৌদির আকাশে সন্তান প্রসব বাংলাদেশি নারীর

সৌদি আরবের অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইটে কন্যা সন্তান জন্ম দিয়েছেন বাংলাদেশি এক নারী। দেশটিতে ভ্রমণরত বাংলাদেশি ওই নারীর বয়স ত্রিশের কোঠায়। খবর গালফ নিউজের।

   

গত শুক্রবার সৌদিয়া বিমান সংস্থার একটি ফ্লাইটে চড়ে তিনি সৌদি আরবের তাবুক থেকে জেদ্দায় যাচ্ছিলেন। বহনকারী বিমানটি ৩৬ হাজার ফুট ওপরে থাকা অবস্থায় হঠাৎ তার প্রসব ব্যথা শুরু হয়।

   

তবে সৌভাগ্যক্রমে ওই বিমানে দুটি ফুটবল দল ভ্রমণ করছিল এবং দুটি দলের সঙ্গেই চিকিৎসক ছিল। তাদের নির্দেশনায় বিমানে থাকা অন্য একজন যাত্রী নিরাপদে মায়ের গর্ভ থেকে শিশুটিকে ভূমিষ্ঠ করেন। প্রাথমিকভাবে বিমানে থাকা চিকিৎসকেরা শিশুটির নাভির সঙ্গে সংযুক্ত নাড়ি না কাটার পরামর্শ দেন। বিমান অবতরণের পর যথাযথ মেডিকেল সহযোগিতা নিয়ে শিশুটির নাড়ি কাটা হয়।

   

জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশি ওই নারীকে বহনকারী বিমানটি কন্ট্রোল টাওয়ারে সন্তান প্রসবের বিষয়টি জানায়।

   

পরে দ্রুত অবতরণের জন্য বিমানটিকে বিমানবন্দরের সবচেয়ে কাছাকাছি গেইটটি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ মা ও সদ্যোজাত সন্তানের চিকিৎসায় নারী চিকিৎসকসহ যথাযথ ব্যবস্থাও গ্রহণ করে।

   

প্রতিবেদনে বলা হয়েছে, মা ও সন্তান দুজনই সুস্থ আছেন। বিমানবন্দরে অবতরণের পর জরুরি ভিত্তিতে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।