Saturday, 7 November 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সোনালী ব্যাংকের ভল্ট ভেঙ্গে টাকা লুট,ম্যানেজারকে অপহরণ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সোনালী ব্যাংকের ভল্ট ভেঙ্গে টাকা লুট,ম্যানেজারকে অপহরণ
বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের রুমা উপজেলায় রাতের আঁধারে সোনালী ব্যাংকের ভল্ট ভেঙ্গে টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোনালী ব্যাংকের ম্যানেজার মো. নিজাম উদ্দিনকে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে পার্বত্য এলাকার আঞ্চলিক শসস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফন্ট (কেএনএফ) এর বিরুদ্ধে।

 

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯টার সময় এ ঘটনা ঘটেছে।

 

এদিকে ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তাকর্মীরা টহল কার্যক্রম জোরদার করে ঘটনাস্থল ঘিরে রেখেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।