Wednesday, 21 October 2026
শিরোনাম
দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!
এক্সক্লসিভ জাতীয়

সৈকতে ৩ পর্যটক আটক, সতর্ক করল প্রশাসন

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
সৈকতে ৩ পর্যটক আটক, সতর্ক করল প্রশাসন

কক্সবাজারে নিষেধাজ্ঞা অমান্য করে সৈকতে নামায় তিন পর্যটককে আটক করেছে জেলা প্রশাসন। শনিবার (১৩ মে) কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

আবারও যদি এই ধরনের কাজ করা হলে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ার করেন কক্সবাজার পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বর্তমানে কক্সবাজার উপকূলীয় এলাকায় ১০ নং মহাবিপদ সংকেত আছে। আমরা সকাল থেকে সাগরে নামতে নিষেধাজ্ঞা দিয়েছি। তিন পর্যটককে আটক করা হয়। পরে অবশ্য সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানান, মোখার কারণে কক্সবাজার জেলা প্রশাসন থেকে সব উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। দ্বীপ অঞ্চলের মানুষের নিরাপত্তায় সজাগ আছি। আতঙ্কের কোনো কারণ নেই।

তিনি আরও জানান, ইতোমধ্যে ৫৭৬টি আশ্রয়কেন্দ্রে ৪০ হাজার মানুষ এসেছেন। কক্সবাজারের উপকূল এলাকার বাসিন্দাদের জন্য হোটেল-মোটেলগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।