Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ

সেভেন আপের বোতলে ইয়াবা পাচারের সময় গ্রেপ্তার ২

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
সেভেন আপের বোতলে ইয়াবা পাচারের সময় গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের গজারিয়ায় সেভেন আপের প্লাস্টিকের বোতলের ভেতরে লুকিয়ে তিন হাজার ৮০০ পিস ইয়াবা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) জেলা পুলিশ মুন্সীগঞ্জের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের (পিপিএম) সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও ফাঁড়িতে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের ওসি ইশতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকায় নতুন রাস্তার মোড়ের উত্তর পাশে সজীব টেলিকমের সামনে পাকা সড়কে অবস্থান নিয়ে দুজনকে আটক করা হয়। তারা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার কেকেপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলাম ওরফে সোহাগ (৩৮) এবং বরিশালের মুলাদী উপজেলার সফিপুর এলাকার বাসিন্দা মিন্টু মিয়া (২৩)।

গ্রেপ্তারকালে নুরুল ইসলাম ওরফে সোহাগের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের অংশে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সেভেন আপের ২৫০ মিলিলিটারের দুটি খালি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়। ওই বোতল দুটির ভেতরে পৃথকভাবে এক হাজার ৯০০টি করে মোট তিন হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নুরুল ইসলাম ওরফে সোহাগ এসব ইয়াবা মিন্টু মিয়ার কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল। ইয়াবা আদান-প্রদানের সময় ডিবি পুলিশের অভিযানে তারা হাতেনাতে ধরা পড়ে।

এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।