Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সুপ্রিম কোর্টে আবারও ধস্তাধস্তি-হট্টগোল

admin • 16 Mar 2023, 03:11 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সুপ্রিম কোর্টে আবারও ধস্তাধস্তি-হট্টগোল

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের মধ্যে আবারও হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল থেকেই টানা মিছিল ও শ্লোগানে উত্তাল হয়ে উঠে সুপ্রিম কোর্ট অঙ্গন।

 

পুলিশের নিরাপত্তা বেষ্টনীতে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে। শুধু আওয়ামী সমর্থক আইনজীবীদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে গেছে। নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবিতে বিএনপিপন্থি আইনজীবীরা দফা দফায় বিক্ষোভ করছেন।

 

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট কেন্দ্রের মুখে বিএনপি ও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে আজও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নারী পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) পাঁচ শতাধিক পুলিশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে।

 

সমিতির সভাপতি ও সম্পাদকসহ আওয়ামী লীগ অংশের মনোনীত উপ-কমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ভোটগ্রহণ হচ্ছে। এই নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবিতে আন্দোলন করছেন তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।