Sunday, 18 October 2026
শিরোনাম
জেলার খবর সিলেট

সিলেটের জকিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ৭

• • পঠিত 22 বার
শেয়ার করুন:
সিলেটের জকিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ৭

সিলেটের জকিগঞ্জের লামারগ্রাম-রতনগঞ্জ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৭জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মে) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যাত্রীবাহী বাসটি ২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে জকিগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফুলতলী এলাকায় পৌঁছলে বাসটি পাশের খাদে পড়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে যাত্রীদের উদ্ধার করে।

আহত সাতজন যাত্রীর মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। অপর একজন যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।