Thursday, 3 September 2026
শিরোনাম
অর্থ-বাণিজ্য

সিঙ্গার বাংলাদেশের লভ্যাংশ ঘোষণা

admin • 25 Jan 2023, 08:19 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সিঙ্গার বাংলাদেশের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

 

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

 

বুধবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৫ টাকা ০২ পয়সা আয় হয়েছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।