Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সিংড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর

admin • 20 Jan 2023, 09:56 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সিংড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর

নাটোরের সিংড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে মো. শামসুল হক (৫৫) নামে এক পথচারী। (২০ জানুয়ারী ) শুক্রবার বিকেলে বলিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী উপজেলার হিজলি গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

 

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে সিংড়া-কলম আঞ্চলিক সড়কের বলিয়াবাড়ি এলাকায় হেঁটে পথ চলার সময় বালুবহনকারী ট্রাকের চাকায় পিষ্ট হয় শামসুল হক। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় পথচারী শামসুল হক। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।