Sunday, 1 November 2026
শিরোনাম
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫
এক্সক্লসিভ

সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যচের ২৫ এএসপি ক্যাডেটকে শোকজ করা হয়েছে। এ বিষয়ে তাদেরকে নোটিশ দিয়েছে একাডেমি কর্তৃপক্ষ।

 

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া ইউনিটের এআইজি এনামুল হক সাগর।

 

তিনি জানান, শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫জন ক্যাডেটের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ২৬ নভেম্বর প্রশিক্ষণের সময়, ক্যাডেটগণ আদেশ অমান্য করে। তারা গোলযোগ করার চেষ্টা করে। প্রশিক্ষকের নির্দেশ অমান্য করে কটুক্তি করে। এমন আচরণ, শৃঙ্খলার পরিপন্থী। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে

 

গত ২০ অক্টোবর রাজশাহী সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া এএসপিদের সমাপনী কুচক আওয়াজ স্থগিত করা হয়। প্রশিক্ষণরত এএসপিদের মধ্যে ৬২ জন ছাত্রলীগের বলে অভিযোগ রয়েছে।

 

এর আগে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচে ৮০৪ জন প্রশিক্ষণার্থী এসআইদের মধ্যে ৩১৩ জনকে অব্যাহতি দেয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।