Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সাভারে দুই কিশোরকে কোপালো আর্জেন্টিনা সমর্থকরা

admin • 22 Nov 2022, 11:51 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সাভারে দুই কিশোরকে কোপালো আর্জেন্টিনা সমর্থকরা

ফিফা বিশ্বকাপের ফুটবল খেলায় আর্জেন্টিনা দলের হারকে কেন্দ্র করে ঢাকার সাভারে দুই কিশোরকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

 

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার বক্তারপুর মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আল আমিন (১৮) ও মেহেদী (১৬)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

 

স্থানীয় বাসিন্দারা জানান, এদিন বক্তারপুর এলাকায় তরুণরা মিলে খেলা দেখছিল। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে ২০-২২ জন আর্জেন্টাইন সমর্থক মিলে মেহেদী ও আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। যারা কুপিয়েছে, তারা সবাই আহতদের বন্ধু। পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

 

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারবিন জসিম বলেন, দুই কিশোরের শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের দাগ রয়েছে। আল আমিনের শরীরে ৮-৯ জায়গায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।