Friday, 30 October 2026
শিরোনাম
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান পুলিশ আবার উকিলও, সরাইল থানার ওসিকে শোকজ জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার
এক্সক্লসিভ

'সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে পদত্যাগ করবো'

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
'সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে পদত্যাগ করবো'

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগে সহযোগিতায় জড়িতদের শাস্তির আওতায় আনতে না পারলে পদত্যাগ করবো— এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

বৃহস্পতিবার বিকেলে (৮ মে) দিনাজপুর জেলা প্রশাসনের বাইরে সাবেক রাষ্ট্রপতির বিদেশে যাওয়ার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা মতবিনিময় সভা শেষে বের হলে বিক্ষোভকারীরা নানা ধরণের স্লোগান দিতে থাকেন।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনাটি আমার অগোচরেই ঘটেছে। এটি ঘটা উচিত হয়নি। এর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শুধু প্রতিশ্রুতি নয় আমরা অ্যাকশনেও যাচ্ছি।

 

প্রসঙ্গত, গতকাল বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়েন। এর আগে রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে দেশ ছাড়েন তিনি।

 

সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে হামলা ও সহিংসতার ঘটনায় একটি মামলা থাকার তথ্য রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।