Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সাতক্ষীরা পুলিশের দশ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

admin • 19 Jan 2023, 09:05 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সাতক্ষীরা পুলিশের দশ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরায় শুরু হয়েছে পুলিশ সুপার কাপ ক্রিকেট টুনামেন্ট। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় পুলিশ লাইন্স মাঠে দশ দলীয় এ ক্রিকেট টুনামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেছে সাতক্ষীরা পুলিশের রিজার্ভ অফিস ও সাতক্ষীরা সদর সার্কেল ক্রিকেট দল। এছাড়া দশ দলীয় এ খেলায় জেলা পুলিশের প্রত্যেকটি শাখা অংশগ্রহণ করবে।

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, মাদক মুক্ত, সুস্থ থাকা ও মানসিক বিকাশে খেলাধূলার বিকল্প নেই। চাকুরির পাশাপাশি খেলাধূলার দিকেও নজর দিতে হবে সরকারি দায়িত্বে থাকা সদস্যদের। তরুণ সমাজের প্রতি আহব্বান থাকবে মাদক ও যে কোন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে লেখাপড়ার পাশাপাশি বেশীবেশী করে খেলাধূলায় অংশ নিতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।