Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর

সাতক্ষীরার সেঞ্চুরী একাডেমি ‘হাসিমুখ’ কার্যক্রম অব্যাহত

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সাতক্ষীরার সেঞ্চুরী একাডেমি ‘হাসিমুখ’ কার্যক্রম অব্যাহত

দেশে চলছে কনকনে শীত। ঠান্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। শীতের তীব্রতা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে অল্প আয়ের মানুষকে। উষ্ণতার পরশ বুলিয়ে দিতে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালো সাতক্ষীরার সেঞ্চুরী একাডেমি ‘হাসিমুখ’ ।

বুধবার সাতক্ষীরা বাস টার্মিনাল সংলগ্ন আমিনীয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য হাসি মুখ ইভেন্টের শীতবস্ত্র পাঠানো হয়েছে। এছাড়াও সরকারি বেসরকারি স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসায় হাসি মুখ ইভেন্টের এসব উপহার দেওয়া কার্যক্রম চলছে।

 

সেঞ্চুরী একাডেমী প্রতিষ্ঠাতা পরিচালক এজাজ আহমেদ স্বপন জানান, আমাদের সম্মিলিত ছোট ছোট চেষ্টা ছিল। ২০০২ সাল থেকে সেঞ্চুরি একাডেমি মানুষের পাশে থেকে কাজ করেছে। আগামীতেও মানুষের পাশে থাকতে চাই।

 

সমাজের সক্ষম সবাই যদি এ ধরনের মানবসেবার কাজে ভূমিকা রাখে তবে মানুষ অনেক বেশী উপকৃত হবে। এছাড়াও করোনার প্রথম ধাপে সেঞ্চুরি একাডেমির শহরের গালর্স স্কুলের সামনে বিনা মুল্য দীর্ঘ ৭-৮ মাস সবজি বিতরণ করেছিলেন। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।