Sunday, 1 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ

সাড়ে ৪ বছর পর তাফসির মাহফিলে ইসলামি বক্তা আজহারি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সাড়ে ৪ বছর পর তাফসির মাহফিলে ইসলামি বক্তা আজহারি

দীর্ঘ সাড়ে ৪ বছর পর দেশের একটি তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে সশরীরে যোগ দেবেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।

 

আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মাহফিল অনুষ্ঠিত হবে কক্সবাজারের বৃহত্তর সাবেক গুলদি তাফসীর ময়দান, পেকুয়া (বারবাকিয়া বাজার ব্রিজের দক্ষিণ-পশ্চিমে)।

 

মাহফিলটি যৌথভাবে আয়োজন করেছে মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ।

 

মাহফিলে মিজানুর রহমান আজহারি ছাড়াও আলোচনায় অংশ নেবেন আলোচিত বক্তা শায়খ মুফতী কাজী ইব্রাহিম, মাওলানা আব্দুল্লাহ আল আমীন, শায়খ মুফতী জসিম উদ্দিন রহমানী, আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী এবং মাওলানা সাদিকুর রহমান আজহারী।

 

মাহফিল কমিটির সদস্য মিজানুর রহমান সাংবাদিকদের জানান, পোস্টারে উল্লেখিত সব মুফাসসিরই উপস্থিত থাকবেন। তিনি সুষ্ঠুভাবে মাহফিল সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন এবং উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।