Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

সাগরে লঘুচাপের আভাস, শুক্রবার থেকে বাড়তে পারে বৃষ্টি

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
সাগরে লঘুচাপের আভাস, শুক্রবার থেকে বাড়তে পারে বৃষ্টি

বৃহস্পতিবারের মধ্যে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, লঘুচাপ তৈরি হওয়ার পর সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আগামী শুক্রবার থেকে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পরদিন বৃহস্পতিবারও বৃষ্টি একই রকম থাকতে পারে। তবে লঘুচাপের প্রভাবে শুক্র-শনিবার থেকে বৃষ্টি আবার বাড়তে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক  দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে  বলেন, ‘বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশেই বৃষ্টি কম থাকতে পারে।

তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহও থাকতে পারে। তবে শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।