Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ খেলাধুলা ফুটবল

সাকিব ইস্যুতে কঠিন সিদ্ধান্তে বিসিবি,

admin • 11 Aug 2022, 11:06 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সাকিব ইস্যুতে কঠিন সিদ্ধান্তে বিসিবি,

সাকিব ইস্যুতে কঠিন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বড় বিপাকে পড়বেন সাকিব আল হাসান। বেটউইনার নিউজের সাথে চুক্তি বাতিল না করলে আসন্ন এশিয়া কাপসহ বাংলাদেশ ক্রিকেটের সাথে তার কোনও সম্পর্ক থাকবে না বলে পরিষ্কার জানিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) গণমাধ্যমের সাথে সাকিবকে ঘিরে এমন হুশিয়ারি দেন পাপন।

দিন কয়েক আগেই বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের সাথে আনুষ্ঠানিক চুক্তি করেন সাকিব।

 

এ নিয়ে ফেসবুকে আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। যেটি সংগতভাবেই ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেটিং নিয়ে রয়েছে বিসিবির নিষেধাজ্ঞা। বাংলাদেশের আইনেও বেটিং নিষিদ্ধ।

সাকিবের চুক্তির পরই আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানায় বিসিবি। খোদ সাকিবকে বোর্ড জানায়, বেটউইনারের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। যদিও এ নিয়ে নির্বিকার থাকেন সাকিব।

 

তারই প্রতিক্রিয়ায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে বেক্মিকো কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন।

পাপন বলেন, ‘দেখুন, আমরা তাকে (সাকিব) একটি চিঠি দিয়েছি। গতকাল তার চিঠির উত্তর দেওয়ার সময় বেধে দেওয়া হয়েছিল। শুনেছি আজ সে জানাবে।

 

আজ আগে জানাক, দেখি তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে এতোটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনো কিছুর সাথে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।