Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

'সাইকেল চালাও, পরিবেশ দূষণ কমাও'

admin • 01 Nov 2023, 11:00 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
'সাইকেল চালাও, পরিবেশ দূষণ কমাও'

পরিবেশ দূষণ কমাতে সাইকেল র‍্যালির মাধ্যমে জাতীয় যুব দিবস পালন করেছে রংপুরের তরুণদের নিয়ে গঠিত সংগঠন ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস। বুধবার (১লা নভেম্বর) সংগঠনটি সাইকেল র‌্যালির মাধ্যমে রংপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ।

 

র‌্যালিটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর ২নং গেট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিটির উদ্দেশ্য ছিল পরিবেশ দূষণ কমাতে সচেতনতা বৃদ্ধি করা। র‌্যালিটিতে অংশগ্রহণকারীরা মটর গাড়ির পরিবর্তে সাইকেল ব্যবহার করে পরিবেশ দূষণ কমাতে চান।

তারা মনে করেন, সাইকেল ব্যবহার করলে পরিবেশ দূষণ কম হয়, শরীর সুস্থ থাকে এবং অর্থও বাঁচে। বর্তমানে পরিবেশ দূষণের ফলে পরিবেশের বিভিন্ন ক্ষতি হয়, তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যায় পড়েন অনেকে।এছাড়া বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের প্রায় দেশে বন্য,খরা,ভূমিকম্পসহ নানান প্রাকৃতিক দূর্যোগ দেখা দিচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে ধরে রাখতে জলবায়ু পরিবর্তনসহ পরিবেশ দূষণ কমানোর জন্য সচেতনতা সরূপ তাদের এই আয়োজন।

জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য আগামীতে যানবাহন ব্যবহার কমানো, রিসাইক্লিং এবং কমপোস্টিং, পানির সঠিক ব্যবহার, জৈব স্যার ব্যবহার, শক্তির দক্ষতা বৃদ্ধিসহ পরিবেশ সুরক্ষায় আইন এবং বিধিনিষেধ প্রণয়ন করার মতো বার্তা ছিলো এই র‌্যালির প্রতিপাদ্য।

 

র‌্যালিটির উদ্বোধন করেন ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এর রংপুর জেলার সমন্বয়কারী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আসফাক সাজু।

   

তিনি বলেন, "পরিবেশ দূষণ বর্তমান বিশ্ব ও আমাদের জন্য একটি বড় সমস্যা। আমরা এই সমস্যা সমাধানে সাইকেল ব্যবহারকে একটি কার্যকর হাতিয়ার হিসেবে দেখছি। আমরা চাই আমাদের তরুণরা পরিবেশ দূষণকারী যানবাহনের পরিবর্তে সাইকেল ব্যবহারের মাধ্যমে পরিবেশ দূষণ কমাতে ভূমিকা রাখুক। সেই সাথে জলবায়ুর ক্ষতি পূরণের যে নায্য অধিকার সেটা বিশ্বের পরিবেশ দূষণকারী দেশগুলোক দিতে হবে।

 

শুধু জ্বালানী শক্তির উপর নির্ভরশীল না থেকে আমাদের দ্রুত নবায়ন যোগ্য শক্তির নির্ভরশীলতা বাড়াতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট শারিরীক ও মানসিক স্বাস্থ্যেঝুঁকি পরিত্রাণে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।আমরাই পারি আমাদের আগামীর প্রজন্মকে সংকট মুক্ত ও একটি বাস যোগ্য পৃথিবী দিতে।"

 

এতে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে পরিবেশ দূষণের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেন। তারা বলেন, “সাইকেল চালাও, পরিবেশ দূষণ কমাও”, “পরিবেশ বাঁচাতে সাইকেল চালানো চাই”, “সাইকেল চালানো স্বাস্থ্যের জন্য ভালো, পরিবেশের জন্য ভালো”। র‌্যালিটিতে প্রায় শতাধিক তরুণ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে আলোচনাসভায় পরিবেশ দূষণের বিভিন্ন কারণ এবং এর সমাধান নিয়ে আলোচনা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।