Sunday, 1 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ

চলতি বছরে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ৯ দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন এই তালিকার শীর্ষে রয়েছে। এর পরেই আছে পাকিস্তান, বাংলাদেশ ও মেক্সিকো।

বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

চব্বিশের ১ ডিসেম্বর পর্যন্ত ৫৪ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বা পেশার কারণে হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন ১৮ সাংবাাদিক। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন ১৬ জন এবং লেবাননে দু’জন সাংবাদিক নিহত হয়েছেন।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানে সাত সাংবাদিক প্রাণ হারিয়েছেন। আর মেক্সিকো ও বাংলাদেশে পাঁচজন করে সাংবাদিকের প্রাণ গেছে।

এছাড়া, সারা বিশ্বে ৫৫ জন সাংবাদিক এ মুহূর্তে জিম্মি অবস্থায় আছেন। জিম্মিদের মধ্যে ২৫ জনই ইসলামিক স্টেটের (আইএস) হাতে আটক রয়েছেন। পাশাপাশি ২০২৪ সালে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ হয়েছেন। নতুন করে এই তালিকায় এ বছর অন্তর্ভুক্ত হয়েছেন চারজন।

যে তিন দেশে সবচেয়ে বেশি সাংবাদিক কারা অন্তরীণ রয়েছে, সেই দেশগুলো হলো চীন (১২৪), মিয়ানমার (৬১) ও ইসরায়েল (৪১)।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।