Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

সাংবাদিকদের ওপর হামলা খুবই ন্যক্কারজনক : তথ্যমন্ত্রী

admin • 28 Oct 2023, 10:33 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সাংবাদিকদের ওপর হামলা খুবই ন্যক্কারজনক : তথ্যমন্ত্রী

সাংবাদিকদের ওপর হামলা করে বিএনপি খুবই ন্যাকারজনক কাজ করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

 

শনিবার (২৮ অক্টোবর) রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, শান্তি সমাবেশের নামে বিএনপি নৈরাজ্য করেছে। ২০ জনের বেশি সাংবাদিক ও ১৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছে।

 

অভিযোগ করে তথ্যমন্ত্রী বলেন, আজ বিএনপি যে নৃশংসতা দেখিয়েছে, তা ১৩/১৪ সালের ন্যক্কারজনক ঘটনাকেও হার মানিয়েছে। এদের আইনের আওতায় আনা হবে।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, শান্তি সমাবেশের নামে হত্যাকাণ্ড অগ্নিসন্ত্রাস করতে আটঘাট বেধে নেমেছে বিএনপি।

 

মির্জা ফখরুল ইসলাম গতকাল শান্তি সমাবেশ করবেন এমন কথা দিলেও আজকের সমাবেশে তারা নৈরাজ্য করেছে। এদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারের কাছে অনুরোধ করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।