Tuesday, 20 October 2026
শিরোনাম
পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু বাসায় রসগোল্লা তৈরির সহজ পদ্ধতি প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে শেষ রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব
এক্সক্লসিভ

সাংবাদিককে সিভিল সার্জন, ‘ভাই নয়, মহোদয় বলতে হবে’

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সাংবাদিককে সিভিল সার্জন, ‘ভাই নয়, মহোদয় বলতে হবে’

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল ইসলামের সঙ্গে এক সাংবাদিকের কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে সাংবাদিকের ‘ভাই’ সম্বোধনে আপত্তি জানিয়ে নিজেকে ‘মহোদয়’ বলে সম্বোধন করার কথা বলতে শোনা যায়। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেলে বেসরকারি টেলিভিশন দেশ টিভি ও স্থানীয় দৈনিক কলম সৈনিক পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি মুইনুল হোসাইনের সঙ্গে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাংবাদিক মুইনুল হোসাইন উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের কিছু বিষয়ে বক্তব্য নিতে সিভিল সার্জন ডা. নুরুল ইসলামকে ফোন করেন। কথোপকথনের একপর্যায়ে ‘ভাই’ বলে সম্বোধন করলে সিভিল সার্জন এতে আপত্তি জানান। তাকে বলতে শোনা যায়, সরকারি কর্মকর্তাদের ‘ভাই’ না বলে ‘মহোদয়’ সম্বোধন করা উচিত।

সাংবাদিক ইনুল হোসাইন বলেন, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের কিছু বিষয়ে বক্তব্য নিতে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. নুরুল ইসলামকে তার মুঠো ফোনে কল দিয়েছিলাম। সিভিল সার্জন ফোন রিসিভ করলে সালাম দিয়ে ভাই বলে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আপনি ভাই কাকে বলছেন, আমি একজন জেলার কর্মকর্তা, আমাকে মহোদয় বলবেন।’ সিভিল সার্জনের এমন কথা শুনে আমি তাকে বলি, আপনাকে মহোদয় বললে যদি খুশি থাকেন…। এরপর ফোনের লাইন কেটে যায়।

এ বিষয়ে বক্তব্য জানতে সিভিল সার্জন ডা. নুরুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।