Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-২০২৪ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রীরা আগামী বছর প্রায় সাড়ে ৯২ হাজার টাকা কমে সরকারিভাবে হজে যেতে পারবেন।

 

সাধারণ প্যাকেজ মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা নির্ধারিত হয়েছে। এ বছর সরকারিভাবে বিশেষ প্যাকেজসহ দু’টি প্যাকেজ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি ব্যবস্থাপনায় এবার বাড়তি সুবিধা দিয়ে বিশেষ প্যাকেজের ব্যবস্থা রয়েছে। বিশেষ প্যাকেজে হজে যেতে লাগবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। হজসেবা নির্বিঘ্ন করতে আন্তরিকভাবে কাজ করবে মন্ত্রণালয়।’

 

উল্লেখ্য, বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে দ্রুতই হজযাত্রী নিবন্ধনের কার্যক্রম শুরু হবে। আগামী ১ মার্চ ২০২৪ হতে হজ ভিসা ইস্যু এবং ৯ মে ২০২৪ হতে হজ ফ্লাইট শুরু হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে আগামী বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন যার মধ্যে সরকারি মাধ্যমে ১০ হাজার ১৯৮ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে ১ লাখ ১৭ হাজার জন। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সনের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।