Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ জাতীয়

সরকারি ক্রয় প্রতিযোগিতা আরও উন্মুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সরকারি ক্রয় প্রতিযোগিতা আরও উন্মুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি ক্রয় প্রতিযোগিতা আরও উন্মুক্ত ও অবাধ করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন আমাদের যে সরকারি ক্রয়টা হয়, সেখানে প্রতিযোগিতাটা যেন আরও বেশি উন্মুক্ত ও অবাধ হয় সেটি নিশ্চিত করতে বলেছেন। কিছু কোম্পানির দেখা যায় সামর্থ্য নেই তারপরও তারাই কাজ পেয়ে যাচ্ছে এবং আমাদের উন্নয়ন কার্যক্রম বিলম্ব যাচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্ট বিধিবিধানের পরিবর্তন আনার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যেন প্রতিযোগিতা উন্মুক্ত হয়, ভালো হয় এবং আমাদের উন্নয়নমূলক কাজ যেন দ্রুত সম্পন্ন করতে পারি।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে এখন আইএমইডি (বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ) কাজ করবে। খুব দ্রুত তারা কাজ করে এই পরিবর্তন করবেন। এই নির্দেশনা উনি(প্রধানমন্ত্রী) দিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।