Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ জাতীয়

সমাবেশ নিয়ে আ.লীগের সংবাদ সম্মেলন আজ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সমাবেশ নিয়ে আ.লীগের সংবাদ সম্মেলন আজ

আওয়ামী লীগের সংবাদ সম্মেলন আজ (শুক্রবার) বিকাল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে বক্তৃতা করবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, কাল ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে কথা বলবেন ওবায়দুল কাদের।

পুলিশ অনুমতি না দিলেও নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বলে জানিয়েছে বিএনপি।

অন্যদিকে আওয়ামী লীগ বলেছে, তারা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই সমাবেশ করবে।

এদিকে ২৮ অক্টোবর রাজনীতির মাঠ নিজেদের দখলে রাখতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। ঢাকার প্রবেশপথগুলোতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি থাকবে। ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও ঢাকা নিয়ে তীক্ষ্ণ নজর রাখার পরিকল্পনা রয়েছে। আওয়ামী লীগ নেতাদের আশঙ্কা-ওইদিন বড় ধরনের অঘটন ঘটাতে পারে বিএনপি।

সেই বিষয়টি মাথায় রেখেই কৌশল সাজাচ্ছেন তারা। দলটির নেতাদের কাছে সতর্ক অবস্থানের পাশাপাশি প্রথম নির্দেশনা হচ্ছে কোনো ধরনের সহিংসতায় না জড়াতে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।