Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সদরঘাটে দুই লঞ্চের ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৫

admin • 11 Apr 2024, 06:50 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সদরঘাটে দুই লঞ্চের ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৫

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝখানে অপর একটি লঞ্চ ভেড়ানোর সময় পন্টুনে বেঁধে রাখা লঞ্চে ধাক্কা লেগে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল)  বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নৌপুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

তবে তাৎক্ষণিকভাবে নারী-শিশুসহ নিহত পাঁচজনের নাম-পরিচয় জানা যায়নি। লঞ্চে ওঠা-নামার সময় রশি ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আবুল কালাম জানান, ঢাকা থেকে ভোলাগামী তাশরিফ-৪ লঞ্চের ধাক্কায় ৫ জন যাত্রী আহত হয়েছেন। লঞ্চটি ঘাটে বেঁধে রাখা ছিল। হঠাৎ পাশের লঞ্চে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়েছে। হতাহতের ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।