হাফ ভাড়ার দাবিতে বনানীতে আন্দোলনরত শিক্ষার্থীরা মালিকপক্ষের আশ্বাসে সড়ক ছেড়ে দিয়েছেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) আড়াইটায় তারা সড়ক ছেড়ে দেন।
এর আগে ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী বৃহস্পতিবার দুপুরে মালিকপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা বনানী বিদ্যানিকেতনে বসে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হবে।