Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ

সঠিকভাবে রোগ নির্ণয়ে এখনও পিছিয়ে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
সঠিকভাবে রোগ নির্ণয়ে এখনও পিছিয়ে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী
রোগীদের সঠিকভাবে রোগ নির্ণয়ে এখনো বাংলাদেশ পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
রোববার (৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে স্বাস্থ্য সেবায় উচ্চপ্রযুক্তি শীর্ষক একটি সেমিনারে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশের প্রান্তিক পর্যায়ের রোগীরা এখনো সঠিকভাবে চিকিৎসা সেবা পাচ্ছে না। এজন্যই বাজেটে স্বাস্থ্যখাতে দ্বিগুণ বরাদ্দ দেয়া হয়েছে।’
ডেঙ্গু মোকাবেলায় সরকারের কার্যক্রম নিয়ে তিনি জানান, কিছু কিছু হাসপাতালে এমন অবস্থা এক রুমে ৩০ থেকে ৪০ জন ডেঙ্গু রোগীকে সেবা দিতে হচ্ছে। ডেঙ্গু ও হাম মোকাবেলায় যেসব চিকিৎসক ও নার্সরা নিয়োজিত রয়েছেন, তাদেরকে আরও ধৈর্য নিয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।