Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সচিবালয়ের সামনে ভাত বিক্রি করে আটক সোহানী শিফা

admin • 05 Jul 2026, 07:16 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সচিবালয়ের সামনে ভাত বিক্রি করে আটক সোহানী শিফা
প্রতীকীভাবে ভাতের হোটেল চালু করে বিক্ষোভ করার সময় ‘হকার ও অটোরিকশা হটাও’ আন্দোলনের কর্মী সোহানী শিফাকে আটক করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) দুপুরে তাকে আটক করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।   জানা যায়, ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত করার দাবিতে তিনি এই কর্মসূচি পালন করছিলেন। পরে সচিবালয়ের সামনে থেকে সোহানী শিফার ভাতের হোটেল সরিয়ে দিয়েছে পুলিশ।   এর আগে, গত ৭ জুন গণস্বাক্ষর কর্মসূচি পরিচালনার কারণে দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হয়েছেন সোহানী শিফা। গত ৯ মে থেকে ‘ঢাকা বাঁচাও, হকার হটাও’ শিরোনামে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে এ আন্দোলন শুরু করেন তিনি। রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখল, পথচারীদের চলাচলে ভোগান্তি, নারী হয়রানি এবং ঢাকায় ক্রমবর্ধমান জনসংখ্যার চাপের প্রতিবাদে সোহানী শিফার এই কর্মসূচি।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।