Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

শ্রীপুরে শ্রমিকবাহী বাসে আগুন

admin • 08 Nov 2023, 08:49 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শ্রীপুরে শ্রমিকবাহী বাসে আগুন

গাজীপুরের শ্রীপুরে চাকার পাংচার সারানোর সময় শ্রমিকবাহী একটি বাসে পেট্রল ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার রঙ্গিলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

   

আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নেভায়।

 

বাসটির চালক রিয়াদ হোসেন জানান, শ্রীপুরের মুলাইদ এলাকার বদর স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকবাহী বাস এটি। সাড়ে ৫টার দিকে বাসটির একটি চাকা পাংচার হয়। পরে অতিরিক্ত চাকা লাগিয়ে পাশে রঙ্গিলাবাজার এলাকায় একটি দোকানে পাংচার সারোনোর জন্য যান। সেখানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাসটি পার্কিং করে তিনি দোকানে চাকা নিয়ে যান।

 

ওই সময় কে বা কারা বাসটির পেছনে পেট্রল ছুড়ে আগুন দেয়।

 

স্থানীয় বাসিন্দারা জানায়, আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে মাওনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নেভায়। ততক্ষণে বাসের অধিকাংশ পুড়ে যায়।

   

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।