Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

শ্রম খাতের অগ্রগতি দেখতে ঢাকায় আসছে ইইউ প্রতিনিধি দল

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
শ্রম খাতের অগ্রগতি দেখতে ঢাকায় আসছে ইইউ প্রতিনিধি দল

বাংলাদেশের শ্রম খাতের উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা (এনআইপি) বাস্তবায়নের অগ্রগতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল ১২ নভেম্বর ঢাকায় আসছে।

 

দলটির নেতৃত্ব দেবেন ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি।

 

প্রতিনিধি দলটি পররাষ্ট্রসচিব, বাণিজ্যসচিব এবং শ্রম সচিবের সঙ্গে আগামী ১৫ নভেম্বর বৈঠক করবে। বৈঠকে শ্রম আইন সংশোধনের পরের পরিস্থিতি, শিশু শ্রম বিলোপ ও শ্রমিকবিরোধী সব ধরনের সহিংসতা নিরসনসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

   

ইইউ প্রতিনিধি দলটি এমন এক সময়ে শ্রম খাতের পরিস্থিতি নিয়ে বৈঠক করতে আসছে, যখন ন্যূনতম মজুরির দাবিতে তৈরি পোশাক শিল্পের শ্রমিকেরা আন্দোলন করছেন।

 

জানতে চাইলে ইইউ দূতাবাস জানায়, বাংলাদেশ ইইউতে যে বাজার সুবিধা পায় তার জন্যে এই সফরটি বেশ গুরুত্বপূর্ন। সফরটি বছরের মাঝে হবার কথা থাকলেও কয়েক দফায় পিছিয়ে তা ১৫ নভেম্বর করার সিদ্ধান্ত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।