Sunday, 1 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে হিমালয়কন্যা পঞ্চগড়

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে হিমালয়কন্যা পঞ্চগড়

টানা তিন দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহের কাঁপছে হিমালয়কন্যা পঞ্চগড়। ঠান্ডা আর হিমালয়ের হিমশীতল হাওয়ায় বিপর্যস্ত পরিস্থিতিতে পড়েছে উত্তরের এ জেলা। তবে সকাল ১০টার পর থেকে রোদের স্পর্শে হারিয়ে যায় রাতভর শীতের তান্ডব।

 

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এর আগে ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত তিন দিন ধরে টানা মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পরিস্থিতিতে পড়েছে সীমান্তবর্তী জেলার মানুষের মধ্যে।

 

স্থানীয়রা জানান, গত তিন ধরে রাতে মনে হচ্ছে তাপমাত্রা যেন জিরোতে নেমে আসছে। এতো ঠান্ডা, গায়ে চার পাঁচটা কাপড় পরলেও শরীর গরম হচ্ছে না। এ অঞ্চলের নিকটস্থ হিমালয় পর্বত কাছাকাছি থাকায় পাহাড়ি বাতাসের কারণে শীতের তীব্রতা কয়েকগুণ বেশি। খেটে খাওয়া মানুষদের বেড়েছে দুর্ভোগ। তিন দিন ধরে তীব্র শীত হলেও সকাল ১০টার পর রোদের কারণে শীতের প্রভাব থাকছে না। তবে কৃষকরা টানা শীত ও কুয়াশার কারণে রবি শস্যেরও ক্ষতির আশঙ্কা করছেন।

 

শীতের কারণে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা অসুখে। জেলা ও উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে বেড়েছে রোগীর সংখ্যা। প্রতিদিন সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগীরা ছুটছেন হাসপাতালে। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

 

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় ঢাকা পোস্টকে বলেন, আজ রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেরসিয়াস। এর আগে ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গতকাল শনিবার সকাল ৯টায় রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি ও শুক্রবার সকাল ৯টায় দেশের ও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত তিনদিন ধরে এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।