Tuesday, 29 September 2026
শিরোনাম
সারা দেশ

শেখ হাসিনার জন্মদিনে খাবার বিতরণের সময় গ্রেপ্তার ৭

• • পঠিত 19 বার
শেয়ার করুন:
শেখ হাসিনার জন্মদিনে খাবার বিতরণের সময় গ্রেপ্তার ৭

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খাবার বিতরণ করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বায়েজিদের শীতল ঝরনা এলাকার একটি বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ শেষে বের হওয়ার সময় পুলিশ তাদের আটক করে।

 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সবাই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী। তারা হলেন—আসিফ মাহমুদ, সুফিয়া বেগম, শারমিন আক্তার, মোহাম্মদ সানি, হাবিবুর রহমান, শারমিন বেগম ও নুরুল হাকিম।

 

পুলিশ সূত্রে জানা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা বায়েজিদ ও পাঁচলাইশ এলাকায় দোয়া মাহফিল, কেক কাটা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি নেন।

 

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালনের অভিযোগে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।