Tuesday, 29 September 2026
শিরোনাম
জাতীয়

মব সহিংসতার দাপট, ৮ মাসে প্রাণ গেছে ১৫৪

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
মব সহিংসতার দাপট, ৮ মাসে প্রাণ গেছে ১৫৪
ছবি সংগৃহিত

টানা তিনদিন ভাঙচুর চালানো হয়, পাবনার কুলুনিয়ায় মোস্তাফা কামালের বাড়িতে। অভিযোগ, শিশু কলিকে ধর্ষণ ও হত্যা করেছে সে। ঠিক এক সপ্তাহ না যেতেই একই জেলায় আরেক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামুন ও জুয়েল নামের দুই যুবকের দোকানে আগুন এবং বাড়িঘর ভাঙচুর করে উত্তেজিত জনতা।

 

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বাগেরহাটের মোল্লাহাটে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধারের জেরে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। ধর্ষণ ও হত্যার অভিযোগ না থাকলেও এই দিনে অর্ধশতাধিক যুবক মিলে দোকান ও বাড়ি ভাঙচুর শেষে হত্যা করে মুদি দোকানিকে। রাজশাহীর চণ্ডিপুরে টাকা ভাঙতি না দেওয়ার অভিযোগে করা হয় এই মব।

 

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সারা দেশে মব ভায়োলেন্সে ১৯৭ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছরের আট মাসেই মবের হাতে প্রাণ গেছে ১৫৪ জনের।

 

বিশেষজ্ঞরা বলছেন, আইনের প্রতি আস্থা, গুজব, অপরাধের দৃশ্যমান জবাবদিহি না থাকায় মানুষের মাঝে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে।

 

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদ হোসেন বলেন, জনগণ এবং পুলিশের মধ্যে যে আস্থার জায়গা সেটি কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। এটি একটি বড় বিষয়। প্রতিকারের জন্য তারা যে জায়গায় যাবে সেটি, সেটি কিন্তু-- সে জায়গায় কিন্তু আমার মনে হয় যেটা হলো যে আরও, আরও বেশি দৃষ্টি দিতে হবে।

 

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদ হোসেন বলেন, জনগণ এবং পুলিশের মধ্যে যে আস্থার জায়গা, সেটি কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। এটি একটি বড় বিষয়। প্রতিকারের জন্য তারা যে জায়গায় যাবে, সেটি কিন্তু আরও বেশি দৃষ্টি দিতে হবে।

 

তবে বরাবরের মতোই জড়িতদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের হুঁশিয়ারি দিলেও মব থামাতে পারছে না পুলিশ।

 

তবে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) সাখাওয়াত হোসেন বলেন, পুলিশের যে জনবল আছে, যে ক্যাপাসিটি মানে যেটা টেকনিক্যাল ক্যাপাসিটি বলেন বা আমাদের যে অন্যান্য সক্ষমতা লজিস্টিক এটা যেটা আছে এটা দিয়েই আমরা সম্ভব। যদি এলাকাবাসী আমাদেরকে সহযোগিতা করে, আমাদের যেটা আছে কমিউনিটি বেসড পুলিশিং। আমাদের-- তারা যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে সহায়তা করে অবশ্যই আমরা এই, এই ক্যাপাসিটির মধ্যেই সবকিছু আমরা কাভার দিতে সম্ভব।

 

তবে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) সাখাওয়াত হোসেন বলেন, পুলিশের যে জনবল আছে, যে টেকনিক্যাল ক্যাপাসিটি বলেন, বা আমাদের যে অন্যান্য সক্ষমতা, লজিস্টিক, এটা যেটা আছে, এটা দিয়েই আমরা সম্ভব। যদি এলাকাবাসী আমাদেরকে সহযোগিতা করে, আমাদের যেটা আছে, কমিউনিটি বেসড পুলিশিং, তারা যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে সহায়তা করে, অবশ্যই আমরা এই ক্যাপাসিটির মধ্যেই সবকিছু কাভার দিতে সম্ভব।

 

২০২৪ সালে মব তাণ্ডবে প্রাণ হারান ১২৮ জন নাগরিক। গত বছর মবে ১৯৭ জনের প্রাণ গেলেও এবছরের প্রথম আট মাসেই বিনা বিচারে মৃত্যু হয়েছে ১৫৪ জনের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।