Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

admin • 11 Apr 2024, 03:12 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (১০ এপ্রিল) ঢাকার ভারতীয় হাইকমিশন বিষয়টি নিশ্চিত করেছে।

হাইকমিশনের বার্তায় বলা হয়, ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে এই শুভেচ্ছা জানান তিনি।

এতে নরেন্দ্র মোদি উল্লেখ করেন, আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে ঈদ উদযাপন বিশ্বব্যাপী মানুষকে সহানুভূতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।

চিঠিতে বিশ্বজুড়ে মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী। একইসঙ্গে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।