স্বাধীনতা অর্জনের শেখ মুজিবুর রহমানে ভূমিকা ও ত্যাগ স্বীকার করলেও স্বাধীনতা পরবর্তী শাসনামলের জন্য শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা নন বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। একইসাথে গণতান্ত্রিক বাংলাদেশে কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল, কিংবা গোষ্ঠীর নয়, এটি সকল জনগণের বলে বলেছেন তিনি।
শুক্রবার (১৫ আগস্ট) তার অফিসিয়াল ফেসবুক বার্তায় তিনি এ কথা বলেছেন।
আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে মুজিব পূজা ও মুক্তিযুদ্ধ পূজা—এ এক রাজনৈতিক মূর্তিপূজা, যা জনগণকে দমন, দেশ লুট এবং নাগরিকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে বিভক্ত করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি ছিল গণতন্ত্রের মুখোশে আধুনিক জমিদারি। অথচ মুক্তিযুদ্ধ ছিল সমগ্র জনগণের সংগ্রাম।
মুজিববাদ আজও এক জীবন্ত বিপদ। একে পরাজিত করতে হবে রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধের মাধ্যমে। আমাদের সংগ্রাম একটি প্রজাতন্ত্র গড়ার, একটি স্বাধীন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার। যেখানে কোনও দল, বংশ বা নেতা জনগণের ঊর্ধ্বে নয়। বাংলাদেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের প্রজাতন্ত্র।’





